সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

ময়মনসিংহ জিলা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ১৩, ২০২৪, ৫:২৮ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ নভেম্বর বুধবার ময়মনসিংহ জিলা স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুম উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ময়মনসিংহ অঞ্চল রওশন আরা খান।

 

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক অনিমা রানী সাহা বলেন, শিক্ষার্থী ও অতিথিগণের উপস্থিতিতে আমাদের বিদ্যালয়টি আজকে হাসছে। প্রতি বছরের মধ্যে এই দিনটি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও সৃজনশীলতার মূল্যায়ন করার জন্য আমরা আজকে একসাথে হয়েছি। আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাদের সৃজনশীল উপস্থাপনা ও কার্যক্রমের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

 

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ ও আগামী দিনের দেশ গড়ার কারিগর। সাম্প্রতিক অনেক ঘটনার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে গিয়েছে। তাই তোমাদের অবশ্যই পড়াশোনার দিকে ফিরে যেতে হবে। লাইব্রেরির দিকে ফিরে যেতে হবে। আর তা না হলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হবে।

 

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের কিছু কিছু শিক্ষার্থী মাদকের দিকে পা বাড়াচ্ছে। তাই অভিভাবকদের অবশ্যই নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে। তারা অবসর সময়ে কি করছে এবং কেমন বন্ধুদের সঙ্গে মেলামেশা করছে সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। একই সাথে নিজেদের সন্তানদের সহপাঠ্য কার্যক্রম এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কাজে উৎসাহ প্রদান করতে হবে। যাতে করে তারা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে।

 

এছাড়া অনুষ্ঠানে ২০১৮-২০২৪ সাল পর্যন্ত মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর