শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ২৫, ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টারঃ

 

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা ২৪ নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত হয়।

 

উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম সভাপতিত্বে মাসিক কল্যাণ সভার শুরুতেই পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

 

পরবর্তীতে পিআরএল গমনকারী ৬ জন পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন ডিআইজি।

 

এরপর অক্টোবর/২০২৪ মাসের বিভিন্ন আভিযানিক সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দকে সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-

 

১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার- এম এম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিঃ দায়িত্বে সদর সার্কেল, ময়মনসিংহ

 

২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- মোঃ সফিকুল ইসলাম খান, কোতোয়ালী মডেল থানা

 

৩. শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)-মোঃ সাইফুল ইসলাম, কোতোয়ালী মডেল থানা

 

৪. শ্রেষ্ঠ এসআই (নিঃ)-মোঃ আনোয়ার হোসেন, কোতোয়ালী মডেল থানা

 

৫. শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার-এসআই(নিঃ)/ খন্দকার আল মামুন, গফরগাঁও থানা

 

৬. শ্রেষ্ঠ এএসআই (নিঃ)- ফরহাদ হোসেন, কোতোয়ালী মডেল থানা

 

৭. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার-এএসআই(নিঃ)/মাসুম রানা, কোতোয়ালী মডেল থানা

 

৮. শ্রেষ্ঠ প্রসিকিউশন দাখিলকারী অফিসার- সার্জেন্ট/সুব্রত আচার্যী, সদর ট্রাফিক

 

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্য কর্তৃক গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করার স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার প্রদান করেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ ।

 

বিশেষ কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

 

মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ ময়মনসিংহ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর