মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মরহুম মাওঃ আবুল মুনসুর (রহঃ) স্মৃতি পাঠাগার স্থাপনকল্পে হযরতের স্মরণে বাৎসরিক ওয়াজ মাহফিল

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

 

মরহুম মাওঃ আবুল মনসুর (রহঃ) স্মৃতি পাঠাগার স্থাপনকল্পে হযরতের স্মরণে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ ডিসেম্বর শুক্রবার বাদ আছর হতে ময়মনসিংহের গফরগাঁওয়ের রাসুল পুরের মরহুম মাওঃ আবুল মনসুর (রহঃ) সাহেবের বাড়ি সংলগ্ন মাঠে ওনার ছেলে-মেয়েদের আয়োজনে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

উক্ত ওয়াজ মাহফিলে মরহুম মাওঃ আবুল মনসুর সাহেবের বড় ছেলে সাংবাদিক মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে মেজো ছেলে মাওঃ মুতাসিম বিল্লাহ’র পরিচালনায় মাওঃ আবু সাঈদ সুফি হুজুরের সভাপতিত্বে দেশ বরেণ্য আলেম-ওলামাগণ বয়ান পেশ করেন।

 

এতে সহ-সভাপতিত্ব করেন মরহুম মাওঃ আবুল মুনসুর সাহেবের জামাতা মাওঃ আব্দুল মালেক সাহেব, এ সময় বয়ান পেশ করেন, মাওঃ আব্দুস সালাম জিহাদী, হাফেজ মাওঃ শহিদুল ইসলাম নওগাঁ, মাওঃ সোহরাব আলী মাজেদী, মাওঃ ক্বারী হাদিউর রহমান, মাওঃ ইকরামুজ্জামান আব্দুল বাতেন, মাওঃ হারিস উদ্দিন, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ রুহুল আমিন, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ হাবিবুর রহমান প্রমূখ।

 

এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মাওঃ আবুল মনসুর (রহঃ) সাহেবের ছাত্র, গুনগ্রাহী,স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানগন এতে অংশ নেন।

 

ওয়াজ মাহফিল শেষে মাহফিলের সভাপতি হযরত মাওঃ আবু সাঈদ সুফি হুজুর মরহুম মাওলানা আবুল মনসুর (রহমাতুল্লাহ) স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর