মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মসজিদের ইমামকে অপমানের অভিযোগ, বিচারের দাবি মুসল্লিদের 

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৬, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কেওয়া পূর্ব খণ্ড হাজী মোহাম্মদ আলী জামে মসজিদের ইমামকে প্রকাশ্যে অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং মুসল্লি ও সচেতন মহলের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।

 

গত ২৪ মার্চ (সোমবার) আছরের নামাজের সময় মসজিদে কয়েকজন ব্যক্তি ইফতার সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। ইমাম সাহেব মসজিদের পরিবেশ ঠিক রাখতে দুনিয়াবি আলোচনা থেকে বিরত থাকতে বলেন। নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হলে, স্থানীয় রাজ্জাক নামের এক ব্যক্তি সকলের সামনে তাকে থাপ্পড় মারার হুমকি দেন।

 

 

এ ঘটনার পরপরই স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা মনে করেন, এটি শুধু একজন ইমামের অপমান নয়, বরং পুরো আলেম সমাজের অবমাননা। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

 

 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনাটি আমাদের জানা আছে। যদি কেউ অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় নেতাদের অবমাননার সাহস না পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর