শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

মহান বিজয় দিবসে দেশবাসীকে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাহজাহান সজল এর শুভেচ্ছা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ১০৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার 

 

মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন ।শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্য শাহজাহান সজল তিনি দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,“মহান বিজয় দিবসের এই গৌরবোজ্জ্বল মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সেইসব অকুতোভয় বীর শহীদদের, যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাঁদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করছি।”

 

তিনি আরও বলেন,“দেশের স্বাধীনতা অর্জনে যেসব মা-বোন অকল্পনীয় ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম। তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

 

বাণীতে তিনি উল্লেখ করেন,

“১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ডাকে সাড়া দিয়ে এ দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে আনেন আমাদের বিজয়। তাই ১৬ ডিসেম্বর আমাদের জাতির জন্য এক গর্বিত, ঐতিহাসিক ও মহিমান্বিত দিন।”

 

“শোষণ-বঞ্চনামুক্ত, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই এ দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, জনগণের মৌলিক ও মানবাধিকার খর্ব করা হয়েছে।”“১৯৭১ সালে দেশ শত্রুমুক্ত হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তির চক্রান্ত আজও অব্যাহত রয়েছে। আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় দোসররা নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত।”

 

 

“মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করি। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তোলাই হোক আজকের অঙ্গীকার।”মহান বিজয় দিবসে তিনি দেশবাসীর প্রতি ঐক্য, সংগ্রাম ও গণতন্ত্র রক্ষার এই আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর