নিজস্ব প্রতিবেদক :
শ্রীপুর উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাচ ভিত্তিক ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় অংশগ্রহণ করেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৭ ও ২০২২ সালের ছাত্র। ২০২২সালের ব্যাচ ২ গোলে বিজয়ী হয়েছেন ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রচেষ্টায় আজ ১৬ই ডিসেম্বর স্কুল মাঠ প্রাঙ্গনে সার্জেন্ট নজরুল ইসলামের পরিচালনায় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর জেনারেল ম্যানাজার (অর্থ) মোঃ হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ডাক্তার খালেদ মোহাম্মদ ইকবাল এর উদ্ধোধনের মাধ্যমে ফুটবল খেলা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মেঘনা গ্ৰুপ এর সেলস ও মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানাজার মোঃ মোস্তাফিজুর রহমান রোমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক এর সিনিয়র ম্যানাজার মোঃ রাসেদুল হাসান ।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,উপ-সহকারী প্রকৌশলী ই,এম যশোর বিমানবন্দর মোঃ শামীম আল মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সামাদ মৈশাল,এডভোকেট মাহবুব আলম লাভলু, শেখ মাসুদ পারভেজ জুয়েল, নাজিম উদ্দিন মৈশাল, ডনাক্তার সাইফুল ইসলাম, মোঃ সোহানুর রহমান সোহান, মোঃ শামীম সাজিদ প্রধান, মোঃ মাসুদ করিম লালু,এফ এম কলিম, মোঃ মিজানুর রহমান বাচ্চু মাতব্বর, মোঃ তাজুল ইসলাম মৈশাল ,আফাজ উদ্দিন, মোঃ ফরহাদ মাহমুদ , মোঃ সৈকত।