শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান, উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম বাচ্চু সুবর্ণচরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরে ভূমি সেবা মানোন্নয়নে ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গণশুনানি শ্রীপুরে শালবনের ভেতর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত  ভেড়ামারায় পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার শ্রীপুরে, হাজ্বী হাছেন আলী এতিমখানার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জনাতে আর মাত্র ৩দিন বাকি। ইতিমধ্যে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় নেয়া হয়েছে চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যাবস্থা গোয়েন্দা নজরদারি সিসি ক্যামেরা বাড়ানো হয়েছে।

(১২’ই ডিসেম্বর ২০২৩) মঙ্গলবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে, ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান, পিপিএম(বার) বলেন।

বিজয় দিবস, বাঙালি জাতির মহান এ দিনটিতে জনসাধারণের জন্য বিশেষ নির্দেশনাও রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আসাদুজ্জামান আরো বলেন, “সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা জেলার সব জায়গায়, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের প্রচুর সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, গোয়েন্দা নজরদারি ও সিসি ক্যামেরা রয়েছে। আমরা আশা করছি, নিরাপত্তার ব্যাপারে তেমন কোন সমস্যা হবে না। চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, ১৬’ই ডিসেম্বর ভোর ৪টা থেকে ঢাকা-নবীনগর সড়কটি জাতীয় স্মৃতিসৌধে আসা মানুষদের চলাচলের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সময়ের পরিক্রমায় পরাধীনতার শৃঙ্খল থেকে বিশ্বের অনেক দেশ মুক্তি পেলেও, বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। জাতীয় স্মৃতিসৌধ বহন করছে সেই গৌরব ও ত্যাগের ভাবগাম্ভীর্য। তাইতো শোককে গোপন রেখে, মাথা উঁচু করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূর-দূরন্ত থেকে ছুটে আসেন অসংখ্য মানুষ। মহান বিজয় দিবস উপলক্ষে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হচ্ছে জাতীয় সৃতিসৌধ। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। জাতীয় স্মৃতিসৌধে ধোঁয়ামোছার কাজ চলছে জোরেশোরে।
সার্বিক নিরাপত্তা রক্ষায় এই সময়টাতে বহিরাগতদের ব্যাপারে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়েছে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর