বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

মহান স্বাধীনতার মাস উপলক্ষে বিনামূল্যে ঔষধ বিতারন

রিপোর্টারের নাম / ১৪৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৭, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

মানুষের জন্য, জীবন জীবনের জন্য – একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারে না’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতার মাস উপলক্ষে, সাভারে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর এর নির্দেশনায় সংস্থাটির উপদেষ্টা মো: সুমন আহমেদের তত্ত্বাবধানে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় কয়েক’শ নারী, পুরুষ, শিশু, গর্ভবর্তী ও বয়স্ক ব্যক্তিদের বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে পেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। যেখানে অংশ গ্রহণ করেছেন ঢাকা থেকে আগত গাইনী ডাক্তার ও নারী শিশু হাসপাতালের চিকিৎসক। বিনামুল্যে বিভিন্ন রোগের ঔষধ পাওয়ায় ও বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে সমাজের অসহায় ও হত দরিদ্র মানুষরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর্ত-মানবতার সু মহান ব্রত নিয়ে বিনামূল্যে রোগীর চিকিৎসা সেবা প্রদান করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থাটি। সর্বজনীন মানবসেবা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজা আক্তার, সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগকে একটি মহৎ কাজ হিসেবে উল্লেখ্য করে বলেন, আর্থিক অসঙ্গিতর কারণে সমাজের সুবিধা বঞ্চিতরা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই, দেশে অনেক দরিদ্র রোগীর আহাজারির দৃশ্য। এরকম হাজার হাজার দরিদ্র মানুষ চিকিৎসার প্রহর গোনছে। তাই সকলকে সামর্থ অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর