বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

মহাসড়কের দু’পাশ দখল মুক্ত করতে ঝিকরগাছায় হাইওয়ে পুলিশের আলটিমেটাম

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা।

 

যশোরের ঝিকরগাছা বাজারের উপর দিয়ে বহমান যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে অবৈধ্য ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের কবল থেকে দখল মুক্ত করতে ৩দিনের আলটিমেটাম দিয়েছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ঝিকরগাছা পৌর সদরের বাজারে উক্ত কার্যক্রমের বিষয়ে সারাদিন ব্যাপী যশোর-বেনাপোল মহাসড়কে মাইকিং ও নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ নিজের উপস্থিতিতে অবৈধ্য ভাবে দখলকারী বা মহাসড়কের উপর ব্যবসা পরিচালনাকারী ব্যক্তিদের পাশে গিয়ে ঠান্ডা আলটিমেটাম দিয়েছেন।
নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা বলেন, সরকারি ভাবে আমাদের যে নির্দেশনা দেওয়া হয় সেটা পালন করতে আমরা বদ্ধ পরিকর। আগামী ১৩-১৯ ফেব্রুয়ারী আমাদের হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ অনুষ্ঠিত হবে। যার করণে দেখা যাচ্ছে যশোর-বেনাপোল মহাসড়কের অনেক গরীব মানুষ পেটের দায়ে কাচামাল, ফল সহ অন্যান্য জিনিষপত্র বিক্রয় করে তাদের জীবন-জিবিকা পরিচালনা করে। যার জন্য আমাদের পক্ষ হতে তাদেরকে সর্তক করে দেওয়া হচ্ছে। তাদের নিকটে বর্তমানে যে পরিমাণ কাচা মালামাল আছে সেটা অবিলম্বে আগামী ৩দিনের মধ্যে বিক্রয় করে মহাসড়ককে দখল মুক্ত করতে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এসময় তার সাথে সঙ্গীয় ফোর্স উপস্থিত থাকতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর