রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

মহাসড়কে অবৈধ বাজারের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের উচ্ছেদ অভিযান 

রিপোর্টারের নাম / ১৮১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ

গাজীপুর:

 

হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের সালনা হাইওয়ে থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ থ্রি হুইলার আটক ও মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এবং বাঘের বাজারে মহাসড়কের দুপাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালানো হয়।

 

হাইওয়ে পুলিশ গাজীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাথে ছিলেন, সালনা হাইওয়ে থানার আইসি রফিকুল ইসলাম সহ থানার অফিসার ফোর্স।

সালনা হাইওয়ে থানার আইসি রফিকুল ইসলাম জানান, অভিযানে মহাসড়কের উপর অবৈধভাবে বসানো ২০০ থেকে ৩০০ টি অস্থায়ী দোকানপাট এবং কাঁচা বাজার উচ্ছেদ করা হয়। এসময় মহাসড়কে অবৈধ চলাচলকারী থ্রি হুইলার আটক করা হয়েছে। মহাসড়কে শৃঙ্খলা ফিরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর