বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

রিপোর্টারের নাম / ১৫১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

সুমন গাজী:

 

 

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসনের ও সড়ক জনপদ বিভাগের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে শুরু হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এম সি বাজার থেকে এই অভিযান শুরু হয়েছে। জৈনা বাজার পর্যন্ত এই অভিযান চলবে।

এসময় মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি আল মামুন।এসময় সহযোগিতা করেছেন সড়ক জনপদ বিভাগ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন জানান, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিং সহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল।মহাসড়ক যানজট মুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর