স্টাফ রিপোর্টার,গাজীপুরঃ
উপজেলা প্রাণিসম্পদ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীপুর, গাজীপুরের উদ্দোগে মাংস প্রক্রিয়াজাতকারীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ই মার্চ মঙ্গলবার সকাল ১১টায় শ্রীপুরে উপজেলা প্রাণিসম্পদ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রশিক্ষন হলরুমে প্রশিক্ষণে সুস্থ ভক্ষণযোগ্য পশু জবাই, লাইসেন্স গ্রহন, নির্দিষ্ট সময়ের মধ্যে মাংস বিক্রি, মাংসের মান রক্ষা, বর্জ ব্যাবস্থাপনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালাতে ৩০ জন মাংস প্রক্রিয়াজাতকারী অংশগ্রহণ করেন। এ সময় শ্রীপুর উপজেলার বিভিন্ন
মাংস পক্রিয়াজাতকারীদের প্রশিক্ষন দেন শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ. কে. এম. আতিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অফিসের কর্মচারিসহ বিভিন্ন পৃন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।