মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

মাওনা ইউনিয়ন উলামা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম / ৩৫১ টাইম ভিউ
আপডেট : রবিবার, এপ্রিল ১৬, ২০২৩, ৮:৫২ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

 

গাজীপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১২ এপ্রিল ‘২৩ বুধবার মোঃ মুস্তাফিজুর রহমান কবির( এম এম) কে সভাপতি ও মোহাম্মদ ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শ্রীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি অধ্যাপক মাও. মুখলেছুর রহমান কফিল ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় শ্রীপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের কার্য্যালয়ে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন বি এন পি র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, তেলিহাটী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাও.আবুল কালাম কাজল সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মাওনা ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটিতে সভাপতি -মোঃ মোস্তাফিজুর রহমান কবির(এম এম),সিনিয়র সহ-সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক -মোঃ উবায়দুর রহমান,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম সরকার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাব্বি মোড়ল সহ মোট ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর