শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের একই পরিবারের ৪ জন নিহত 

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৯০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ

  • কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ !
  • বাবা, মা ও ছেলেসহ চারজন নিহত !

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

 

গাজীপুরের কালিয়াকৈরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বাবা, মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার মাওনা থেকে একটি সিএনজি পাঁচজন যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়। মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কালিয়াকৈরের বড়চালা নামক এলাকায় ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অজ্ঞাত অপর যাত্রীকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। তারা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, সংঘর্ষে ঘটনাস্থলে বাবা ও ছেলে নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক নারীসহ আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর