নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীীর বন্যার্তদের মাঝে শুকনো খাবার, কাপড় এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছেন মাওনা চৌরাস্তা সচেতন নাগরিক ফোরাম।
গতকাল বুধবার নোয়াখালীর কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব সামগ্রী বিতরণ করা হয়
ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের ১১ জেলা। এরমধ্যে যারা যেভাবে পারছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।এরই ধারাবাহিকতায় গতকাল সারাদিনব্যাপী গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা সচেতন নাগরিক ফোরামের ব্যানারে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালীর সোনাইমুড়ী, মাইজদী নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, কাপড় এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাওনা চৌরাস্তা সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মাহমুদুল হাসানের নেতৃত্বে, নাগরিক ফোরামের যুগ্ন- আহবায়ক মাওনা চৌরাস্তার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, নাগরিক ফোরামের সদস্য মাওনা চৌরাস্তা ডিসকভারি সাবমারসিবল পাম্পের ডিলার সোহেল রানা, হানিফ, সাংবাদিক মোহাম্মদ ওসামা, সাংবাদিক মাসুম রানা, সদস্য আসাদুলসহ আট সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল নোয়াখালীর সোনাইমুড়ী, মাইজদী নোয়াখালী সদরের বিভিন্ন ইউনিয়নের পানিবন্দী প্রায় পাঁচ শতাধিক পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন।
মাওনা চৌরাস্তা সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাংবাদিক মাহমুদুল হাসান জানান, মাওনা চৌরাস্তা সচেতন নাগরিক ফোরাম দেশের ক্রান্তিলগ্নে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে সাধারণ জনগণের পাশে থেকে স্বেচ্ছায় সেবা দিয়ে যাবে। এ প্রত্যয় নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু করেছে। এই সংগঠনের পক্ষ থেকে ৮ জন স্বেচ্ছাসেবী দল বন্যায় প্লাবিত নোয়াখালীর সোনাইমুড়ী, মাইজদী নোয়াখালী সদরের বিভিন্ন ইউনিয়নে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার কাপড় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো জানান, এই কার্যক্রম অব্যাহত থাকবে।