বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

মাওনা হাইওয়ে থানার অভিযানে যানজট মুক্ত মহাসড়ক

রিপোর্টারের নাম / ১৫৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১৫, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ

 

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি কংকন কুমার বিশ্বাস যোগদান করার পর থেকেই মহাসড়কে শৃঙ্খলা ফিরে এসেছে।

 

একসময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একটি আতংকের নাম ছিলো। ঘন্টার পর ঘন্টা এ মহাসড়কে যানজটে বসে থাকতে হতো। আর এখন এ সড়কগুলো যেনো শান্তির সড়কে পরিণত হয়েছে। তবে এসব সফলতা মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস ও তার অধীনাস্থ সকল পুলিশ সদস্যের। এ চৌকস পুলিশ অফিসার ইনচার্জ কংকন কুমার বিশ্বাস বলেন ঝুঁকি নিয়ে জীবিকা নয় আগে জীবন। এমন কর্মকান্ডে খুশি সাধারণ মানুষ।

 

সরেজমিনে জানা যায়, মাওনা হাইওয়ে থানার ওসি সহ পুলিশের প্রতিটি সদস্য ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাওনা হাইওয়ে থানার অধীনে মহাসড়ক জৈনাবাজার থেকে পুরান বাজার পর্যন্ত সরকার ঘোষিত কোন প্রকার থ্রী হুইলার যানবাহন চলতে পারবে না। তারপরও যদি এগুলো আমাদের অগোচরে মহাসড়কে উঠে এবং পাওয়া যায় তবে সেগুলো আটক করে মামলা দেওয়া হচ্ছে। তিনি ইতি মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মানবিক সেবা দৃষ্টান্ত ও নজর কাড়ার মতো। তিনি দায়িত্ব ও কর্তব্য পালনে কঠোর অবস্থানে রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিটি পুলিশ সদস্যদের মত তিনি দায়িত্বে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে যানজট নিরসন করা হয়েছে। পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা বৃদ্ধি প্রচার করা হচ্ছে।

 

সড়কে থ্রি হুইলার,সিএনজি, অটোরিক্সা বের হওয়া যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে।

 

ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, অতীতে এই থানায় কে কি করেছে মানুষ কতটুকু সেবা পেয়েছে সেটা আমি বলতে চাই না, আমি কতটুকু সেবা মানুষকে দিতে পারছি এবং পারবো সেটাই মুখ্য বিষয়। তিনি বলেন, মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। আমরা মানুষকে সেবা দিতে এসেছি, হয়রানি করতে নয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করে যাচ্ছে। বিট পুলিশিং গঠন করে অফিসার ও ফোর্সরা কমিনিটি পুলিশিং এর সাথে কাজ করে যাচ্ছে সবসময়। মহাসড়কে কেনো ধরনের থ্রি হুইলার,নসিমন,অটোরিক্সা, ইজিবাইক,সিএনজি মহাসড়কে চলতে দিচ্ছি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর