সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ

মাওলানা ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত– সালাম পিন্টু 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৭২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১৮, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

 

মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর প্রধান কথা ছিল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। সেই শিক্ষা নিয়ে আমরা সেদিন গড়ে উঠেছিলাম। শিক্ষার্থীদেরও সেই ভাবে গড়ে উঠতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ডিগ্রী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা আব্দুস সালাম পিন্টু এসব কথা বলেন।

হেমনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহের মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি ১৮ জুন বুধবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরো বলেন- আমাদের আল্লাহ ও রাসুল (সা:)এর প্রতি অবিচল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও গোপালপুর শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান।

এ ছাড়াও হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ সহ কলেজ শিক্ষক বৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর