শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

মাটি কাটায় পাইকগাছায় প্রতিপক্ষ কর্তৃক বসত বাড়ি ঘর ভাংচুর, লুপাট ও গাছ পালা কর্তন 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ৪, ২০২৫, ৫:১০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

 

খুলনার পাইকগাছায় পুকুর থেকে মাত্র দু’ঝুড়ি মাটি কাটার অপরাধে গরুর ব্যাপারির বসত বাড়ি ঘর ভাংচুর, গরু বিক্রির টাকা লুট ও গাছ পালা কেটে ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে। এছাড়াও রান্না করা ভাত-তরকারী ফেলে দেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় উপজেলার হাসিমপুর গ্রামের মন্টু সরদারের বাড়িতে উক্ত ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সরেজমিনে জানা যায়, উপজেলার হাসিমপুর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে মন্টু সরদার সেন্টু খানের নিকট থেকে ৮শতক জমি কিনে বসত বাড়ি-ঘর তৈরি করে ৪ বছর ধরে সেখানে বসবাস করছে। স্থানীয় মৃত কওসার খানের ছেলে রহমান খান সেন্টু খানের নিকট থেকে মন্টু সরদারকে এ জমি কিনে দেন। এ জমির পাশে রহমান খানদেরও কিছু জমি রয়েছে। এ দিকে মন্টু সরদারের জমি রাস্তার পাশে হওয়ায় জোর করে এওয়াজ বদল করার জন্য চাপ সৃষ্টি করছে প্রতিপক্ষরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

ঘটনার দিন দুপুরে মন্টু সরদারের স্ত্রী পুকুর থেকে দু’ঝুড়ি মাটি কেটে বাথরুমের কাজে লাগায়। এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১০ টার দিকে জুলফিকার খান, রহমান খান, হাবিবুর খানরা লোকজন নিয়ে মন্টু সরদারের বাড়িতে হামলা চালায়ে মন্টু (৫০), স্ত্রী নারগিস বেগম (৪০), জামাতা ইকরামুল সরদার(৩০)’কে মারপিট করে আহত করে। এ সময় বসত বাড়ি ভাংচুর করে ঘরে থাকা মন্টুর গরু বিক্রি করার কয়েক লক্ষ টাকা লুট পাট করে। রান্না করা ভাত-তরকারি ফেলে দেয় উঠানে। এছাড়াও আম, জাম, কলা, সুপারি গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করে। এমনকি বিনষ্ট করে বাড়ি করার জন্য মজুদ করা হাজার হাজার ইট।

 

এ বিষয়ে প্রতিপক্ষ রহমান খান ও জুলফিকার খানের মুঠো ফোনে বারবার কল দিলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে স্থানীয় সেন্টু খান ও‌ তোরাব আলী খানের নিকট জানতে চাইলে তারা বলেন, রহমান খানরা কারো কথা শোনেননা, খুব খাম খেয়ালী লোক তারা। তারা কোন আইন বিচার মানেননা।

 

পাইকগাছা থানার চলতি দায়িত্ব অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান (তদন্ত) জানান, এ বিষয়ে রাতে মৌখিক ভাবে জানানোর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর