বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

মাদকের আগ্রাসন রুখতে খেলাধুলার বিকল্প নেই: ভেড়ামারা ইউএনও কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মাহমুদুল হাসান / ৪৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ২২, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

 

তারুণ্যের উৎসবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ইউ এন ও কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্টের জমকানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টার সময় ভেড়ামারা সরকারি ডিগ্রী কলেজ মাঠে খেলাটি আনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম তিনি বলেন তারুণ্যের উৎসব ২০২৫ ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আমাদের মানবিক গুণাবলী খেলাধুলার মধ্যে থেকে গড়ে ওঠে। বর্তমান সমাজে যে ধরনের মাদকের আগ্রাসন তরুণ সমাজকে ঘিরে ধরেছে এখান থেকে বাঁচতে হলে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন আমাদের দেশে জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে কিন্তু খেলার মাঠ কমে গেছে যেসব মাঠ ফাঁকা আগে ছিলো এখন সেসব জায়গায় বড় বড় বিল্ডিং বাড়ি উঠে গেছে। এখন যদি আমরা সরকারিভাবে এইগুলো পৃষ্ঠপোষকতা না করি তাহলে এক সময় সব হারিয়ে যাবে।আমরা খেলাধুলা কে মাঠে নিয়ে আসলে তাহলে যুব সমাজ নেশা থেকে দূরে থাকবে। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। এই খেলায় ৬টি ইউনিয়নের ৬ টিম, ১ টি পৌরসভা ১টি উপজেলার টিম, মোট ৮ টিমের নক আউট পর্বের খেলা হবে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ডা: গাজী আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ দর্শকরা খেলা উপভোগ করেন। আজকে যে দুটো দল খেলা অংশগ্রহণ করেন তারা হলেন উপজেলা ক্রিকেট একাদশ বনাম চাঁদগ্রাম ক্রিকেট একাদশ আজকের খেলায় চাঁদ গ্রাম ক্রিকেট একাদশ ২৪ রানে বিজয়ী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর