মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

মাদক অভিযানে গিয়ে জমিদার বাড়ী থেকে অস্ত্র ও গুলি উদ্ধর

রিয়াজুল হক সাগর, রংপুর / ৬০ টাইম ভিউ
আপডেট : সোমবার, আগস্ট ৪, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) ভোর ৪টার দিকে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারি ঘর থেকে এসব উদ্ধার করা হয়।

 

থানা সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই মো. সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তারা গোপন সূত্রে খবর পান, ইটাকুমারী জমিদার বাড়ির একটি পরিত্যক্ত ভবনে ফেনসিডিল মজুদ রয়েছে এবং সেখানে অবৈধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কে জানানো হলে তাঁর নির্দেশে রাত্রীকালীন দু’টি টহল দল যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযান চলাকালে ওই জমিদার বাড়ির পরিত্যক্ত কাচারী ঘর থেকে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সেখানেই জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

 

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

উল্লেখ্য, এর আগেও গত ২৭ জুলাই উপজেলার কৈকুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জানালার সানসেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছিল থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর