বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

মাদারীপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১১২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩, ৯:০৬ পূর্বাহ্ণ

রাকিব হাসান, মাদারীপুর :

 

বাংলাদেশ আওয়ামী লীগের দেশব‍্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

শনিবার বিকেলে সারাদেশের ন্যায়  সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন পরিষদে শান্তি সমাবেশের আয়োজন করে ঝাউদি ইউনিয়ন আওয়ামীলীগ।

 

 

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ মুন্সীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার।

 

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ হাওলাদার,জেলা কৃষকলীগের সভাপতি জাকির হাওলাদার,ঝাউদি  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মজুমদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হাওলাদার,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান,ঝাউদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বেপারী,মাদারীপুর সদর উপজেলা ছাত্র লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বক্তব্যে বলেন, দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

এছাড়াও একই কর্মসূচীর আওতায় জেলার বিভিন্ন।ইউনিয়নে অনুরুপ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর