বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

মাদারীপুরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা: আইনী সহায়তা দেবে বিএমএসএফ

রিপোর্টারের নাম / ৩৪৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩, ৭:১৪ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা:

 

কিশোরী ধর্ষণ ঘটনার শালিস মিমাংসার খবর প্রচার করায় মাদারীপুরে বাংলাভিশন টিভি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা শাখার সদস্য সচিব ফরিদ উদ্দিন মুপ্তিসহ ৩ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানিসহ চাঁদাবাজির মামলা দায়ের করেছেন ঘটমাঝি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আকতার। অন্য দুই আসামি হলেন এশিয়ান এজ পত্রিকা ও কলকাতা এক্সপ্রেসের জেলা প্রতিনিধি ও বিএমএসএফের সাবেক সম্পাদক সাব্বির হোসেন আজিজ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান।

 

বাদী প্রকাশিত সংবাদের প্রতিবাদ না করে সরাসরি সাংবাদিকদের কন্ঠরোধ করতে ওই চেয়ারম্যান মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হয়ে ক্ষমতার অপব্যবহার করে বুধবার ১৫ মার্চ মামলাটি দায়ের করেন। সাংবাদিকদের গ্রেফতারের জন্যে একইদিনে তিনি আদালত থেকে ওয়ারেন্ট করিয়েছেন বলেও জানাগেছে।

 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের কন্ঠরোধ করার জন্য দুর্নীতিবাজ জনপ্রতিনিধিরা অপরাধ ঢাকতে মানহানির ধুয়া তুলে হয়রানির উদ্দেশ্যে মামলাটি দায়ের করে। একই সাথে ৩৮৫ ধারার অপরাধ সংযুক্ত করে হয়রানির নীলনকশা আঁকছে। তিনি বলেন,ধর্ষণের মত স্পর্শকাতর এ অভিযোগের বিচার জেলা জজ ছাড়া অন্য কেউ ক্ষমতা রাখেন না। তবে কোন ক্ষমতাবলে চেয়ারম্যান কিংবা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিচারটি সম্পন্ন করলেন সেটিও কিন্তু একন বিবেচ্য বিষয়।

 

অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন; নইলে ওই চেয়ারম্যানের সকল অপকর্মের ফিরিস্তি তুলে ধরা হবে। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ওই তিন সাংবাদিককে আইনী সহায়তা দেবেন বলে আশ্বাস দেন।

 

অভিযোগ উঠেছে চেয়ারম্যান নিজে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন। ফরিদ উদ্দিন মুপ্তি অভিযোগ করে বলেন, ইউনিয়নে একটি ধষর্ষণের ঘটনায় ৪ লাখ টাকায় রফাদফা হয়। দৈনিক সমকালসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানিসহ চাঁদা দাবিরও অভিযোগ করেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর