দোয়ারাবাজার(সুনামগঞ্জ)থেকে:
মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকারকর্মী ড.জয়নাল আবেদীন। যিনি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ড.জয়নাল আবেদীনের সহযোগিতায় হাসি ফুটেছে ছাতক-দোয়ারার অসংখ্য অসহায়,দিনমজুর মানুষের। দূর প্রবাসে থেকে তিনি সকল প্রয়োজনে সব সময় দেশের মানুষের সহযোগিতা করার চেষ্টা করছেন। দেশ, মা ও মাটির টানে সবমসময় এলাকার মানুষ তাকে কাছে পাচ্ছেন।
ড.জয়নাল আবেদীন ১৯৮১ সালে ছাতক উপজেলার দোলারাবাজার ইউনিয়নের আইয়ুব নগর গ্রামে জন্মগ্রহণ করেন।পরে দেশে স্নাতক শিক্ষা শেষ করে ২০০০ সালে জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটি থেকে মাষ্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে ন্যায় ও নীতির সাথে কাজ করেছেন। তার কর্মদক্ষতায় তিনি যুক্তরাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভুষিত হয়েছেন।
ড. জয়নাল আবেদীন নিজ ব্যক্তি ও পারিবারিক অর্থায়নে ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলায় তার বাবা মরহুম আইয়ুব আলী’র নামে বেশ কয়েকটি মসজিদ নির্মান করে আলোচনায় আসেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করাসহ এলাকার অসহায়, নিম্ন আয়ের ও চিকিৎসা বঞ্চিত মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন।
দেশের বাহির থেকে মোবাইল ফোনে ড.জয়নাল আবেদীন প্রতিবেদককে জানান, যতই বিশাল আলিসা বাড়িতে থাকিনা কেনো,আরাম আয়েশে থাকিনা কেনো। আমার দেহটা সেই দেশের মাটি,ধুলো বালুয় মিশে যেতে চায়। আমি দিনের বেশিরভাগ সময় দেশ-ও এলাকা নিয়ে চিন্তায় মগ্ন থাকি। আমি চাই এলাকার মানুষ যেনো তাদের সেবায় আমাকে কাজে লাগায়।