মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
আসুন আমরা সবাই অসুস্থ শিশু তাহসিন রহমানের পাশে দাঁড়াই–
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৭নং গদাইপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড গদাইপুর গ্রামের গরিব, অসহায় ও দরিদ্র পিতা মোঃ মিজানুর রহমানের দুই বছরের পুত্র সন্তান তাহসিন রহমান জম্ম থেকেই মেরুদন্ড নরম ও দুর্বল থাকায় সোজা হয়ে দাঁড়াতে ও বসতে পারে না। সন্তানকে সুস্থ করতে জম্মের পর থেকেই অসহায় পিতা মাতা ছুটে বেরিয়েছেন দেশের বিভিন্ন হসপিটাল ও ডাক্তারের কাছে। কিন্তু কোথাও কোন ভালো ফলাফল না পাওয়ায় সর্বশেষে ডাক্তাররা ভারতে নিয়ে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু ভারতে নিয়ে চিকিৎসা করার মত খরচ যোগানো অসহায় পিতা-মাতার সামর্থের ঊর্ধ্বে। তারপরেও এলাকার বিভিন্ন হাটবাজারে কালেকশন করে অতীব কষ্টে পাসপোর্ট করতে সফল হয়েছে। কিন্তু যাবে কিভাবে ভারতে ? এই দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন শিশু তাহসিনের অসহায় পিতা-মাতা। সরজমিনে তাহসিনের বাড়িতে গিয়ে ও তার পিতা মাতার সাথে কথা বললে পিতা মিজানুর রহমান জানান, জন্মসূত্র থেকে আমার সন্তানটির মেরুদন্ডের হার নরম থাকার কারণে সে সোজা হয়ে বসতে ও দাঁড়াতে পারে না। আর সন্তানের চিকিৎসার জন্য আমার যতটুকু সামর্থ্য ছিলো তা বর্তমানে শূন্যের কোটায় পৌঁছেছে। সর্বশেষ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের পরামর্শে বিভিন্ন হাট বাজার থেকে কালেকশন করে শুধুমাত্র পাসপোর্ট কমপ্লিট করেছি। এখন সন্তানকে নিয়ে ভারতে যাবো কিভাবে? সেখানে গিয়ে তার চিকিৎসা করাবো কি দিয়ে সেই চিন্তায় নির্ঘুম রাত কাটছে আমার পরিবারের। তিনি আরও বলেন,ভারতে চিকিৎসার জন্য কমপক্ষে ২লাখ টাকা লাগবে।এতো টাকা সংগ্রহ করা আমি ও আমার পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। সর্বশেষ তিনি স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
বিঃ দ্র: অসহায় শিশু তাহসিনের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ানোর জন্য সকলকে বিশেষ অনুরোধ রইলো।
অনুরোধক্রমে:-
তাহসিনের পিতা,
মো: মিজানুর রহমান
মোবাইল ও বিকাশ নম্বর:০১৯১৭-৬৯২৫৮৭