সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবন্ধকতায় পড়ে এবার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল মোংলা বন্দরে

রিপোর্টারের নাম / ৩৫৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

রুশ পণ্য পরিবহণে মার্কিন নিষেধাজ্ঞা জারির পর এবার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ভারত ট্রানজিট হয়ে এসেছে মোংলা বন্দরে। মুলত সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯ জাহাজে রাশিয়ার পণ্য পরিবহণে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আমদানীকৃত মালামাল খালাস হচ্ছে ভারতে। এরপর ভারত থেকেই তা আনা হচ্ছে নদী পথে মোংলা বন্দরে সেই সাথে সড়ক পথে আসছে রুপপুরে।

 

স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের পরিচালক আলহাজ্ব এইচ, এম দুলাল জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি সেজুতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে। এ জাহাজটিতে ১০৪৮ মেট্টিক টন স্টেকচার ও মেশিনারী পণ্য রয়েছে। রাতেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু হয়। এরপর সড়ক পথে তা যেতে শুরু করেছে রুপপুর পারমাণবিক কেন্দ্রে। তিনি বলেন, রাশিয়া থেকে সরাসরি নয়, ট্রানজিটের মাধ্যমে এম,ভি সেজুতি রুপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। তবে এটিই রুপপুর পণ্যের প্রথম ভারত ট্রানজিট চালান। এর আগে রুপপুরের সকল পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে। গত ২২ জানুয়ারী এম,ভি কামিল্লা ও ২৯ জানুয়ারী এম,ভি আনকাসান এবং সাপোডিলা রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে সরাসরি এসেছিলো মোংলা বন্দরে।

 

উল্লেখ্যে, সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রুপপুরের মালামাল পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে এর আগে রুপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এম,ভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি তখন। ওই জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভিড়ার সিডিউল ছিলো। কিন্ত মার্কিন নিষেধাজ্ঞায় তা তখন সম্ভব হয়নি। পরে অবশ্য ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পারায় ফেরত যায় উসরা মেজর। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞায় রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর