বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

মিডিয়ার মাধ্যমে রাস্তায় শিশু জন্ম দেওয়া পাগলি পারুল আক্তার ফিরে পেল পরিবারের খোঁজ 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি / ৮৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫, ১২:২০ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

খুলনার পাইকগাছায় রাস্তার জন্ম দেওয়া শিশুর মা মানসিক ভারসাম্যহীন পাগলী পারুল আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিরে পেল আপন ঠিকানা।শিশু জন্ম দেওয়ার ৬দিন পর হারিয়ে যাওয়ার দীর্ঘ ১৯ মাস পর তার পিতা আলমগীর হোসেন নিয়ে গেলেন।বরগুনা জেলার বেতাগী থানার উত্তর চন্দকানী গ্রামে তার বাড়ী। গত ২৯ জুলাই খুলনার পাইকগাছার পৌরসদরের প্রধান সড়েকের পাশে একটি দোকানের সিড়ির উপর সন্তান প্রসব করেছে এক পাগলী।মা হয়েছে পাগলী বাপ হয়নি কেউ এ শিরোনামে সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। ফেসবুকে দেখে  সন্ধান পায় তার পরিবার।সুত্র ধরে সোমবার দুপুরে তার বাবা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে নিয়ে যায়। তার পিতা আলমগীর হোসেন জানান মেয়ে ১২ বছর আগে অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়ে মাথায় সমাস্যা হয়। ১৯ মাস আগে সে বাড়ী থেকে নিখোঁজ হয় তার নাম পারুল আক্তার। তার পাঁচ সন্তানের মধ্যে এটা তার বড় সন্তান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস বলেন,পাইকগাছা হাসপাতাল থেকে তাকে চিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর সুপারিশ করেন।আমাদের তত্বাবধানে তাকে তার পিতার  সাথে সেখানে পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,পাগলীর পরিবারটি খুবই অসহায়।সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাকে পাবনা  মানসিক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।নবজাতককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।অনেকেই শিশুটিকে দত্তক নিতে আবেদন করেছেন।আইনে প্রক্রিয়ায় সু-ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর