মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ১৯, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

মিরপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(১৮’ই মার্চ ২০২৫) মঙ্গলবার গ্রান্ড প্রিন্স হোটেলে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী।

প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। অনেক সময় দেখা যায় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়। তাই সকল সাংবাদিকের ঐক্য থাকা প্রয়োজন।এসময় তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে আরো বলেন সাংবাদিকরা যেন সাংবাদিকদের বিরুদ্ধেই সাংবাদিকতা না করে। এতে সাংবাদিকতা পেশায় আরো ঝুঁকি বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন আলী বলেন – ১৬ বছর পর আমরা স্বাধীন গণমাধ্যম পেয়েছি। সাংবাদিকরা এতদিন নিরপেক্ষভাবে কথা বলতে পারেনি। সাংবাদিকরা এখন স্বাধীনতা পেয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান  সেলিম রহমান। এ সময় তিনি বলেন আদর্শ সাংবাদিক হিসেবে সাংবাদিকদের নৈতিকতা ও জনগণের দৌড়গোড়ায় পৌছানো করণীয় বিষয়ে আমরা কাজ করে চলেছি। যেখানে সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন বা লাঞ্চিত হয় আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনার প্রসঙ্গে সাংবাদিকদের নির্যাতনের কথা উল্লেখ করেন সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম। তার বক্তব্যে তিনি বলেন একটি মহল সাংবাদিকদের দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য সব সময় চেষ্টা করে, আর সফল না হলেই নানা ট্যাগ লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি জামায়াতের ট্যাগ এবং বর্তমানে আওয়ামী ট্যাগ লাগিয়ে স্বাধীন গণমাধ্যমকে হরণ করছে একটি মহল। তাই তাদের সতর্ক এবং সাংবাদিকদের ঐক্য হওয়ার কোথাও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন। শহিদুল ইসলাম। রুপনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অর্থ সম্পাদক নজরুল ইসলাম। এস এম জীবন। এস এম আফজাল হোসেন সহ মিরপুরের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর