শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার 

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ১৬, ২০২৪, ৮:১০ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মুক্তিযোদ্ধাগণ জাতির মাথার উপর বটগাছের ছায়া হয়ে বেঁচে আছেন। জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধাদের মনের কথাগুলো স্বাধীনভাবে ব্যক্ত করার মতো পরিবেশ বর্তমানে রয়েছে। মুক্তিযোদ্ধারা কখনো অন্যায় করতে পারেন না, অন্যায় সহ্য করতে পারেন না। এসময় বৈদেশিক আগ্রাসনের নাগপাস ছিন্ন করতে মুক্তিযোদ্ধাদের সহায়তা কামনা করেন বিভাগীয় কমিশনার। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মুক্তিযোদ্ধারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

আজ ১৬ ডিসেম্বর সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের সূচনাপর্বে জাতীয় সংগীত বাজানো হয়। এই সময় উপস্থিত অতিথিগণ দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কন্ঠ মেলান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দৃষ্টান্ত স্থাপন করে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসকের নেতৃত্বে কর্মকর্তাগণ স্বহস্তে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

 

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন স্তরের নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর