রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

মুরাদনগরে গাঁজাসহ ৩ নারী মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম / ৩১২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

 

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার কওে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক কারবারিরা হলেন, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত জুয়েল খাঁর স্ত্রী কাজলী বেগম (৩৫), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার আদমপুর গ্রামের মোঃ হৃদয় এর স্ত্রী তানিয়া আক্তার (২২) ও মুরাদনগর থানার নবীপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী নয়ন তারা (৪০)।

জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা পূর্ব ইউনিয়নের দৌলতপুর গ্রামের দৌলতপুর-মাধবপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ওমর ফারুক এর নেতৃতে একদল পুলিশ ওই সড়কে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও বিভিন্ন লোকদের তল্লাসী শুরু করে। এ সময় কাজলী বেগম, তানিয়া আক্তার ও নয়ন তারাকে আটক করে এবং তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর