বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণের পুরুস্কার দিলো মাদ্রাসা কর্তৃপক্ষ

রিপোর্টারের নাম / ১৫৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ২২, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

গাজীপুর প্রতিনিধিঃ

 

গাজীপুরের শ্রীপুরে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও সবক উদ্বোধন করা হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা পশ্চিমপাড়া মিশনবাড়ী সংলগ্ন মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসায় সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সবক উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় মাদরাসায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তালতলী গ্রামের মোঃ জসিম উদ্দীনের মেয়ে নুসরাত জাহান জেরিন কে প্রথম পুরস্কার হিসেবে স্বর্ণের তৈরি নাকফুল পুরস্কার দেয়া হয়। পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করার জন্য পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়েছে।

 

মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মুফতি হাসিবুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উপদেষ্টা আশরাফুল আলম, মাওলানা মাহমুদুল হাসান, অভিভাবক জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, শাহজাহান কবীর, আশিকুর রহমান সবুজ, আবুল কাশেম, সজিব, সোহাগ, জাকারিয়া, শহিদ, আহসান উল্লাহ প্রমুখ।

 

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম বলেন, শিক্ষার মান উন্নয়নে দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন আলেমা ও জেনারেল শিক্ষক, শিক্ষকার সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে নিরলস পরিশ্রমে ছাত্রীদের মেধাবী করে তোলার জন্য আমাদেরকে চেষ্টা অব্যাহত থাকবে। আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত কে বিশেষ গুরুত্ব সহকারে পড়ানো হয়। সবশেষে তিনি মাদরাসায় ভর্তি করানো সহ অভিবাবকদের লেখাপড়ার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার বিষয়ে তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর