শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

মেয়েকে নকল সরবরাহের অভিযোগে বাবার কারাদণ্ড

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৪, ২০২৪, ৩:৩০ পূর্বাহ্ণ

রিয়াজুল হক সাগর,রংপুর:

 

রংপুরের পীরগাছায় হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মেয়েকে নকল সরবরাহের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। রবিবার দুপুরে মাদ্রাসা বোর্ডের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে মেয়েকে নকল সরবরাহ করতে গিয়ে আটক এক অভিভাবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, পীরগাছা হাজী ছফের উদ্দিন সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে একটি কাগজে ৫টি প্রশ্নের উত্তর লিখে ফটোকপি করে নিজ মেয়েসহ অন্যদের সরবরাহ করতে গেলে কর্তব্যরত পুলিশ নকলসহ ছফির উদ্দিন (৫২) নামে একজনকে আটক করে। আটক ছফির উদ্দিন পাশর্^বর্তী সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের দিয়ানত উল্লাহর ছেলে এবং পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের নন এমপিওভুক্ত রহমতের চর দাখিল মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। তার নিকট ৯টি উত্তরপত্রের ফটোকপি পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছফির উদ্দিনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পীলগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, সাজাপ্রাপ্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর