বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

মোংলায় গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে ঘের মালিকের আত্মহত্যা 

রিপোর্টারের নাম / ৩২৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৩, ২০২৩, ৬:৩৭ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি 

 

মোংলার দত্তেরমেঠ এলাকায় নিজ বাড়ীর গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয় এক ঘের মালিক। ভোরে গাছে লাশ ঝুলতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তারা পরিবার। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে পুলিশের। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব দত্তেরমেঠ গ্রামের বাসিন্দা সুধীর মুখার্জির ছোট ছেলে গোপাল মুখার্জি (৪০) বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায়র দিকে টাটিবুনিয়ার স্কুলের সামনের এখলাছের দোকানে চা ও সিগারেট খান। এরপর বাড়ীতে ফিরে রাতের যে কোন এক সময়ে ঘরের পশ্চিম পাশের মেহেগুনী গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

 

শুক্রবার ভোর ৬টার দিকে পরিবারের লোকজন গাছে লাশ ঝুলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। এতে লোকজন জড়ো হলে পরে লাশটি নামিয়ে ৬টা ৫০মিনিটের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। এরপর হাসপাতাল থেকে পুলিশে ফোন করা হলে খবর পেয়ে সকাল ১০টার দিকে থানার এসআই বাহারুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই বাহারুল। তবে কেন, কি কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে তা প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি পুলিশ। গোপাল মুখার্জি পরিবারের ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট ও অবিবাহিত ছিলেন। পেশায় ছিলেন চিংড়ি ঘের মালিক। স্বভাবে বিনয়ী, ভদ্র ও শান্ত-সৃষ্ট এবং মিশুক প্রকৃতির গোপালের এ হত্যার কোন কারণই খুঁজে পাচ্ছেন না পরিবার ও তার এলাকার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর