সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

মোংলায় চিত্রনায় শাকিল খান’র গণসংযোগ

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ২১, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা (বাগেরহাট):

 

সারা বিশ্বে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির বিরাজমান। জ্বালানি তেল থেকে শুরু করে নিত্য ব্যবহার্য সকল পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। বিএনপি-জামায়াত সেই পরিস্থিতিকে ইস্যু বানিয়ে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য শুরু করেছে। দেশে সরকার বিরোধী নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মানুষের মধ্যে বিভেদ বিভ্রান্তি ছড়াচ্ছে। বিশ্ব পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াতের যে অপকর্ম করছে তা রুখতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদা প্রস্তুত। তারা জনগণকে ভুল বুঝিয়ে ধোকা দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তাদের সেই অপরাজনীতির দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় গণসংযোগে এসব কথা বলেন চিত্র নায়ক শাকিল খান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আ’লীগের একজন কর্মী হিসেবে কাজ করি। মনোনয়ন দেওয়ার একমাত্র একতিয়ার হলো জননেত্রী শেখ হাসিনার। তিনিই ঠিক করবেন কাকে মনোনয়ন দেবেন। আর তিনি যদি আমাকে মনোনয়ন দেন আমি জনগনের জন্য সেইভাবে কাজ করবো। আমি নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে চাই। এই মোংলাতেই বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।

এ সময় গণসংযোগে তার সাথে ছিলেন আ’লীগ নেতা মোঃ হাবিবুর রহমান, পৌর ৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি শেখ মো. জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগ নেতা মোঃ শাহিন শিকদার, উপজেলা যুবলীগ নেতা মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর