মোংলা প্রতিনিধিঃ
ইসলামী যুব আন্দোলন মোংলা শাখার উদ্যোগে, ত্রান ও সমাজ কল্যাণ বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৫ টায় মোংলা পৌর শহর এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে। ইফতার বিতরণ এর পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।দোয়া পরিচালনার মাধ্যমে কার্যক্রম শুরু করে ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ মোজাম্মেল হক কাসেমী। ইফতার বিতরণ কালে নেতৃবৃন্দরা বলেন বর্তমান বাজারে মানুষের দিশেহারা অবস্থা। বিশেষ করে নিম্ন আয়ের মেহনতী মানুষ এক গ্লাস পানি কিনে খাবে সেই অবস্থা নেই। অসহায় মানুষের সার্বিক সহযোগিতা এবং পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন। মোংলা থানা শাখার ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি এইচ এম নেয়ামাতুল্লাহ, সহ-সভাপতি হাফেজ ক্বারী মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু মুসা শেখ , সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক এইচএম হোসাইন রাজু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জেএম কমিরুল ইসলাম, উপ-সম্পাদক মোঃ সোহেল বেপারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি আব্দুল আজিজ নোমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মংলা পৌর শাখার সভাপতি এইচ,এম ইসমাইল হাওলাদার, সাধারণ সম্পাদক এইচ,এম আবু হানজালা, ইসলামী যুব আন্দোলন সদস্য মোঃ আব্দুর রহমান প্রমূখ।