সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

মোংলায় জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা অবহিতকরণ সভা অনুষ্টিত

রিপোর্টারের নাম / ৩০৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ১৪, ২০২৩, ৯:২২ পূর্বাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা:

উপকূলীয়, চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদগুলোর ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির জন্য মোংলায় সাজেদা ফাউন্ডেশন এর “জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা” শীর্ষক কর্মসূচি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় মোংলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাশ’র সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের উর্ধ্বতন উপদেষ্টা মোঃ ফজলুল হক, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, সাজেদা ফাউন্ডেশন এর উপদেষ্টা ড. সামিয়া এ সেলিম।

এছাড়া মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, পৌর কাউন্সিলর কবির হোসেন, এইচ এম শরীফুল ইসলাম, বাহাদুর মিয়া, হুমাউন হামিদ নাসির, জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, শিউলি আকন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সাজেদা ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একটি জনমুখী এবং উন্নয়ন মুলক প্রতিষ্টান হিসেবে কাজ করে যাচ্ছে।

সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫ টি জেলার মোট ৯টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জনসমষ্টিকে জলবায়ু সহিষ্ণু হিসেবে গড়ে তোলা। প্রতিষ্ঠানটি ৩২টি জেলা ও ১৮৬টি উপজেলায় দারিদ্র্য বিমোচন, আর্থিক অন্তর্ভূক্তি, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, হাসপাতাল সেবাসহ বিভিন্ন কর্মসূচী চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর