মোংলা প্রতিনিধি
মোংলায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছেন ইসলামী ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ’র মোংলা উপজেলা মডেল রিসোর্স সেন্টারে কোরআন খতম, বিশেষ দোয়া, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ’র মোংলা উপজেলা সুপারভাইজার মোঃ আবু হুরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা জালাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গাউসুল হক, সরদার সিরাজুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম, হাফেজ শাহজালাল, হাফেজ রাসেল ও মুফতি হাফিজুর রহমানসহ অন্যান্যরা। এ অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন ৬৯টি কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে জাতির পিতার জন্য বিশেষ দোয়ার পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালী করেন ইসলামী ফাউন্ডেশন। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ’র মোংলা উপজেলা সুপারভাইজার মোঃ আবু হুরায়রা বলেন, ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এছাড়া জুম্মার নামাজ শেষে সকল মসজিদে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এদিকে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করছেন।