বায়জিদ হোসেন, (মোংলা) বাগেরহাট
স্থানীয় সরকার ও অংশিদার দের সাথে সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বেলা ১১ টায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন এর আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্টিত হয়। সভায় প্রকল্প সমন্বয়কারী মি. ডেভিড অধিকারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তরিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তার পক্ষে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, দীপংকর কুমার মন্ডল, প্রতিষ্টানের সিএফ
লরেন্স তোতন সরকার , সি,আর, এস, এল, প্রকল্পের কৃষিবিদ মি. সুজিত রায়, প্রকল্পের সি এফ তাপসী মন্ডল, সহ সংগঠনের সকল কর্মকর্তারা এবং চাঁদপাই ইউনিয়নের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত সমন্বয় সভায়
শিশু সুরক্ষা ও শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্যে প্রবেশাধিকার, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, কৃষি ও বসতবাড়ির বাগান করা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন এর বিষয় গুলো প্রাধান্য পায়। উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন (বিএনএম) নাজারেন মিশন ইন্টারন্যাশনাল (এনএমআই) এর একটি অংশ। এটি একটি বেসরকারি এবং অলাভজনক সংস্থা, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত। প্রতিষ্ঠার পর থেকে, সংস্থাটি সর্বদা শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ প্রকল্পগুলিতে সবচেয়ে দুর্বল সম্প্রদায়ের প্রয়োজনে সাড়া দিচ্ছে।
জাতি,ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানবতার জন্য কাজ করে। শিশু সুরক্ষা ও শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পুষ্টিকর খাদ্যে প্রবেশাধিকার, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, কৃষি ও বসত বাড়ির বাগান করা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের অভিযোজন, আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়নের জন্য সমস্ত কর্মসূচি বাস্তবায়িত হয়।