বায়জিদ হোসেন, মোংলা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মিঠাখালী ইউনিয়ন ৪.৫.৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে খানজানআলী বাজার চত্বরে এ সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট – ২ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি সবার মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
মতবিনিময় সভায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের স্লোগান—‘ভোট দেবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। ’
তাই আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির পাশে থাকুন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সুরক্ষায় কাজ করা হবে।
তিনি আরো বলেন, সমাজের সব ধর্ম-বর্ণ ও গোত্রের মানুষ এ দেশের নাগরিক। সমাজে সহাবস্থানের মাধ্যমে সবাই রাষ্ট্রের কাছে সমান। আমরা সবাই মানুষ। আমাদের এ দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কর্ম সংস্থান, তাদের লেখাপড়া নিয়ে বিএনপি কাজ করছে। আগামীতে বিএনপি সমর্থন পেয়ে সরকারে গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কর্মসংস্থানের ব্যাবস্থা করবে। যা তারেক রহমান তার রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্ট করেছেন। এ ছাড়াও অনুষ্ঠানে আগত নারী ও পুরুষের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন এই নেতা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাবেক উপজেলা বিএনপির আহ্বয়ক এস এম ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা সফরুল হায়দার সুজন, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ রকিবুল ইসলাম, সেক্রেটার মোল্যা সেলিম, ও আলম ফকির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সমর্থক সহ কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।