রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

মোংলায় মৎস্যজীবী নারীদের অধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৩৪৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩, ২:২৩ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা:

বাগেরহাটে মৎস্যজীবী নারীদের অধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অক্সফাম ইন বাংলাদেশের সহযোগীতায় ও উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাস। মোংলা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা ইশরৎ জাহানের সভাপতিত্বে ও ওয়াদার চেয়ারম্যান এবং সিইও নিলুফা আক্তার ইতির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনাহার হাই, মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, অক্সফাম ইন বাংলাদেশের মোঃ ইউসুফ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, ওয়াদার প্রকল্প সমন্বকারী অপূর্ব কুমার বালারসহ জনপ্রতিনিধি ও মৎস্যজীবী নারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উন্নয়ন সংস্থা ওয়াদার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি বলেন, আমাদের এই প্রকল্পের মাধ্যমে মোংলা উপজেলার কাইনমারী ও চাঁদপাই এলাকার প্রান্তিক ও সুবিধা বঞ্চিত ৭২০ জন মৎস্যজীবী নারীদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। এই প্রকল্পোর মাধ্যমে মৎস্যজীবী নারীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য পরিবারে, কমিউনিটিতে এবং তাদের কর্মস্থলে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে ক্ষমতায়ন করা হবে। তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে মৎস্যজীবী নারীদের মদ্যে সক্ষমতা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা হবে।

উপজেলা প্রশাসনের দিকনির্দেশনা মোতাবেক সুফলভোগীর পরিবার ও কমিউনিটির জনগণকে সম্পৃক্ত করে সকল কর্মসূচী বাস্তাবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর