শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মোংলায় হরিণের মাংস জব্দ, আটক – ২

রিপোর্টারের নাম / ২২৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ১৩, ২০২৩, ৮:১৮ পূর্বাহ্ণ

 

মোংলা প্রতিনিধি

মোংলায় হরিণের মাংস কিনতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন দুই ব্যক্তি। এ সময় মাংস ফেলে রেখে পালিয়ে যান দুই পাচারকারী। পরে ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। আটকরা হলেন সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০)। সাদ্দাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারকেলতলা হাবিবুর রহমানের ছেলে। বেল্লাল একই এলাকার সুলতান শরীফের ছেলে। স্থানীয়রা জানান, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার হাসান ও চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই গ্রামের কাদের সকালে নারকেলতলা এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন। তাদের কাছ থেকে সাদ্দাম হোসেন (৩২) ও বেল্লাল শরীফ (৩০) সে মাংস কিনতে গেলে লোকজন দেখে ফেলেন। পরে স্থানীয় ইউপি সদস্য (মেম্বর) হারুন মল্লিক ও গ্রামবাসী ছুটে আসলে পাচারকারী হাসান ও কাদের পালিয়ে যান। পরে দুজনকে আটক করে পুলিশ। মোংলা থানার এসআই মো. মিরাজ বলেন, ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসসহ সাদ্দাম ও বেল্লাল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর