শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

মোংলায় ৮ হাজার মিটার নেট জাল জব্দ 

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি :

 

বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করেছেন মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর নদীর বানীশান্তা, বাজুয়া, দিগরাজ ও শেলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এ জাল জব্দ করেন অভিযানকারীরা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম কম্বিং অপারেশন পরিচালনা করেন। এ অভিযানে ছিলেন দিগরাজ নৌঘাঁটির নৌ বাহিনীর সদস্যরা।

 

অভিযান শেষে জব্দকৃত নেট (মশারি জাল) জাল ফেরিঘাট সংলগ্ন মোংলা নদীর তীরে আগুনে পুড়িয়ে ভূস্মিভূত করা হয়। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জানুয়ারীতে শুরু হওয়া তৃতীয় ধাপের এ কম্বি অপারেশন চলবে ফেব্রুয়ারী মাস জুড়ে। মুলত নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে ও মৎস্যসহ জলজপ্রাণী সম্পদ সংরক্ষণে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। সে সময়ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান সম্পর্কে ও অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলে সাধারণকে নানা কর্মসূচির মধ্যদিয়ে সচেতন করা হলেও তারা তা না মেনে অবৈধভাবে মাছ শিকারে মক্ত রয়েছেন। ফলে অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর