বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

মোংলায় ৯৫০ প্যাকেট বিদেশী সিগারেটসহ সুজন আটক, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধিঃ

 

মোংলায় ৯৫০প্যাকেট বিদেশী কেন্ট সিগারেট পাচারকালে এক চোরাচালানীকে গ্রেফতার করেছেন পুলিশ। এ সময় অপর দুই চোরাচালানী পালিয়ে যায়। সরকারের কর ফাঁকি দিয়ে বিদেশী জাহাজ থেকে পাচারকালে সিগারেট এই চোরাচালানী আটক হয়। পালিয়ে যাওয়া চোরাচালানীদের গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হচ্ছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শুক্রবার রাতে নিয়মিত মাদক উদ্ধার ও চোরাচালান রোধে শহরতলীর কানাইনগর এলাকায় পুলিশের টহল অভিযান চলাকালে গোপনে খবরে বিদেশী সিগারেট পাচারের বিষয়ে। খবর পেয়েই রাত ১০টাট দিকে কানাইনগর এলাকায় টহলে থাকা এসআই মামুন শেখ, মিরাজ শেখ ও জসিম উদ্দিন কানাইনগর গুচ্ছগ্রাম সংলগ্ন পশুর নদীর বেড়ী বাঁধে অভিযান চালান। তখন অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে রকমত উল্লাহ হাওলাদার ওরফে সুজন (২৮) নামের চোরাচালানীকে আটক করেন। তখন পালিয়ে যান চোরাচালানী ইদ্রিস হাওলাদার (৫৪) ও আব্দুল হাই (৪৭)। পরে আটককৃতের কাছ থেকে ৫শ প্যাকেট ও পালিয়ে যাওয়াদের ফেলা যাওয়া ৪৫০প্যাকেট বিদেশী কেন্ট সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো খাকি রংয়ের কাগজের প্যাকেটে পলিথিন মোড়ানো অবস্থায় ছিলো। পরে এ ঘটনায় রাতেই থানায় চোরাচালান দমন আইনের ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার এক আসামী আটক ও দুইজন আসামী পলাতক রয়েছে। এ সকল আাসামীদের বাড়ী মোংলার চাঁদপাই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কানাইনগর এলাকায়।

ওসি মনিরুল ইসলাম বলেন, বিদেশী সিগারেটসহ আটককৃত আসামী সুজনকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর পলাতক দুই আসামীকে ধরতে পুলিশের অভিযান চলছে। তিনি আরো বলেন, মুলত সরকারের কর ফাঁকি দিয়ে বিদেশী জাহাজ থেকে নদী পথে এ সিগারেট পাচার করছিলো স্থানীয় একটি চোরাচালানী চক্র। মোংলা বন্দরকে ঘিরে চোরাচালানসহ সকল ধরণের অপরাধমুলক কর্মকান্ডর কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোনভাবেই এ বন্দরের দুর্নাম হোক এমন কাজের সুযোগ কেউ পাবেনা পুলিশের চলমান তৎপরতার কারণেই। যারা এসব কর্মকান্ডে জড়িত তাদেরকে এপথ থেকে সরে আসার আহবাণ জানান তিনি। অন্যথায় কঠোর থেকে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে পুলিশের পক্ষ থেকে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর