শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

মোংলার আবুবকর সিদ্দিক মাধ্যামিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২২, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধিঃ

 

মোংলার মিঠাখালী ইউনিয়নের আবুবকর সিদ্দিক মাধ্যামিক বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক গাজী মো. ইলিয়াস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রামপাল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কেশব লাল মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ, প্রাক্তন প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল, সহকারি প্রধান শিক্ষক শুভাস চন্দ্র দাশ, ডাঃ আবু জাফর খান, প্রমূখ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে। তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। বিদ্যায়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মো. ইলিয়াজ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত ও সফলতা কামনা করে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফতলা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। পরে অবসরোত্তর বিদায় সংবর্ধণা দেয়া হয় বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শান্তি রঞ্জল মন্ডল ও অফিস কর্মচারী বাবু নিরঞ্জন গাইন কে।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক সহ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার আবুবকর সিদ্দিক মাধ্যামিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিবে ৩৪ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর