মোংলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন উপলক্ষে উপজেলার চাঁদপাই ইউনিয়রের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় চাঁদপাই মেছেরসাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্টানে ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম হাওলাদার’র সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠুন হাওলাদার’র সঞ্চালনায় বক্তৃতা রাখেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মোড়ল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ শেখ, ১.২.৩ নং ওয়ার্ডের
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম মোড়ল, উপজেলা সেস্বাসেবকলীগের সহ-সভিপতি মো. ইমরান শেখ, ইউনিয়ন সেস্বাসেবকলীগের সভাপতি আমজাদ মোড়ল, উপজেলা ছাত্রলীগের সদস্য মো. ফারুক শেখ, প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে মানুষের কল্যাণে আত্মোৎসর্গের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এ প্রতিজ্ঞায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, স্বাধীনতাবিরোধীদের রুখে দিতে হবে, বহির্বিশ্বে বাঙালির স্বতন্ত্র সত্তার পরিচয় তুলে ধরতে হবে।
ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সত্তা ও আদর্শের শিক্ষা দিতে হবে বলে উল্লেখ করে বলেন, ‘তাদের জানাতে হবে—বঙ্গবন্ধুর মানসিকতা কী ছিল, তাঁর দেশপ্রেম কেমন ছিল, তাঁর অসাম্প্রদায়িকতা কেমন ছিল। বঙ্গবন্ধুকে ধারণ করে আমাদের অস্তিত্বের শেকড়ে ফিরে যেতে হবে।
এ সময় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম দিন উপলক্ষে কেক কাটা হয়। পরে দেশ বরেন্য সংগীত শিল্পী দের পরিবেশনায় অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।