শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

মোংলার চাঁদপাইতে বাৎসরিক উরস এর উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলা উপজেলার চাঁদপাইতে পূর্ণ জাগরণের মধ্যে দিয়ে পীর মেছেরশাহ (রহঃ) এর মাজার প্রাঙ্গনে তিন দিন ব্যাপী বাৎসরিক ওরশ। শনিবার সন্ধ্যায় এ বাৎসরিক উরস’র উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, প্রমূখ। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।

 

এ দিকে মেলার নিরাপত্তার সার্থে পিডিএম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান দিপংকর মৃধা (দিপু) উপহার সিসি ক্যামেরায় সর্বক্ষণ পর্যবেক্ষন করছে মেলা আয়োজক কমিটি। মেলা কে কেন্দ্র করে ও মাজারের নিরাপত্তার সার্থে এবং অপ্রতিকর ঘটনা এড়াতে এ সিসি ক্যামেরা উপহার বলে জানায় দিপু মৃধা। বাৎসরিক এ ওরশ কে কেন্দ্র করে মেলার আদলে দোকান পাট নাগরদোলা সহ বাহারি আয়োজন ছিলো এ বাৎসরিক উরস কে কেন্দ্র করে। মেলা শুরুর দিন থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই দর্শনীয় স্থানে। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পীর মেছেরশাহ (রহঃ) ভক্ত সহ দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়া প্রতি বছর পীর মেছেরশাহ্‌ মাজার জিয়ারত করার উদ্দেশ্যে লোক সমাগম ঘটে এই মাজার। হাজারও ভক্ত আশেকানের সেই সাথে ভান্ডারি গানের আয়োজন সহ তবারক বিতরণ করেন।এছাড়া এখানকার মসজিদে হলকায়ে জিকিরসহ নানা অনুষ্ঠান হয় এবং তখনও তবারক হিসেবে খিচুড়ী বিতরণ করা হয়।

 

পীর মেছেরশাহ (রহঃ) মাজার এর আয়োজক কমিটির সভাপতি চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তরিকুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আড়ম্বরপূন্য ভাবে অনুষ্টিত হবে বাৎসরিক উরস। তবে মেলাকে কেন্দ্র করে কোন সহিংসতা যাতে না ঘটে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। এছাড়া কমিটির পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রশাসনিক দিক গুলো সঠিক ভাবে দেখা শুনা করা হচ্ছে। কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে সে দিক রয়েছে কড়া নজরদারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর