বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

মোংলার প্রবীণ সাংবাদিক এম এ মোতালেব’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃত্তি প্রদান

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
আপডেট : শনিবার, জানুয়ারি ৭, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা :

দৈনিক পূর্বাঞ্চলের মোংলা প্রতিনিধি, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ মোতালেব (৬২) আর নেই ( ইন্নালিল্লাহি—-রাজিউন )। সাংবাদিক এম এ মোতালেব শনিবার (৭ জানুয়ারি) শনিবার বিকেল সাড়ে ৩ টায় ঢাকার বনশ্রী-তে মেয়ের বাসায় ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। সাংবাদিক মোতালেব এর মেঝ কন্যা মলি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এম এ মোতালেব দৈনিক পূর্বাঞ্চল ছাড়াও দৈনিক কালের কন্ঠ পত্রিকার মোংলা প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার মোংলার প্রতিনিধি ও ছিলেন। সাংবাদিক এম এ মোতালেব’র মৃত্যুতে মোংলায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক বেগম ফেরদৌসি আলী, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সানি, বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুনন্নাহার হাই, দৈনিক সুন্দরবন পত্রিকার সম্পাদক সেখ হেমায়েত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল ও সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ নূর আলম শেখ, সাবেক পৌর চেয়ারম্যান সেখ আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম দুলু, মোঃ নিজাম উদ্দিন, হাসান মাহমুদ, আবু হোসাইন সুমন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল হাসান, এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম খান, মোঃ ইউসুফ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের ব্যাক্তিবর্গ।

পারিবারিক সূত্রে জানা গেছে মরহুম সাংবাদিক এম এ মোতালেবকে ৮ জানুয়ারি সোমবার মোংলা পৌর কবরস্থানে দাফন করা হবে। তবে পারিবারিক এখন জানানো হয়নি কখন অনুষ্টিত হবে জানাজার নামাজ। মৃত্যুকালে সাংবাদিক এম এ মোতালেব এক ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর