শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে ভিডব্লিউবি উপকারভোগী মহিলাদের মাঝে কার্ড বিতরণ

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

গ্রামীণ দুঃস্থ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন বাস্তবায়নের জন্য প্রকৃত উপকারভোগী বাচাই, খাদ্য ও কার্ড বিতরণ বিষয়ক সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ চক্রের ভি ডব্লিউ বি উপকারভোগী মহিলাদের কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুআরি) সকাল ১১ টায় পরিষদ চত্বরে কার্ড বিতরণ অনুষ্টানে ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস এর সভাপতিত্বে এবং পরিষদ সচিব অপুর্ব কুমার হালদার এর সঞ্চালনায় বক্তৃতা রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাৎ জাহান, প্রমূখ। এ সময় সকল ওয়ার্ডের ইউপি সদস্যরা সহ এলাকার গন‍্যমান‍্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তরা বলেন, পূর্বের ভিজিডি কার্ড খাদ্য কর্মসূচীর নাম এখন পরিবর্তন করে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) করা হয়। এ কর্মসূচির মূল লক্ষ্য প্রান্তিক পর্যায়ের দুঃস্থ ও অসচ্ছল নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরন। যা নারীদের খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতা দূর করে আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দারিদ্র্য ও দুঃস্থ নারীরা যাতে সঠিকভাবে এ সেবা পায় সে লক্ষে কাজ করছে সরকার। পরে ভি ডব্লিউ বি উপকারভোগী ৪২৬ জন মহিলাদের হাতে তুলে দেয়া হয় এ কার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর