শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

মোংলার বুড়িরডাঙ্গা প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন

রিপোর্টারের নাম / ২৫৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ২৯, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

 

বর্ণাঢ্য আয়োজনে মোংলার দিগরাজ বাজারে উদযাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের এবং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ এর যৌথ আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিগরাজ বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু অর্ধেন্দু শেখর বিশ্বাস এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দেওয়ান’র সভাপতিত্বে বক্তৃতা রাখেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মো: আবু হানিফ, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি জিহাদ সরদার টনি, মহিলা নেত্রী সুজতা দাশ সহ অন্যান্যরা। এসময় বক্তারা শেখ হাসিনার রাজনৈতিক জীবন আদর্শ তুলে ধরে আলোচনা করেন বক্তারা। বক্তারা বলেন, চার দশকের রাজনৈতিক জীবনে অনন্য মেধা ও দক্ষতা দিয়ে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে অসামান্য দৃঢ়তা দেখিয়েছেন তিনি। শেখ হাসিনা মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছেন নানা ক্ষেত্রে। ৭৭ বছরে পা রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে অনন্য হিসেবে চিত্রিত হয়েছেন। বক্তারা আরও বলেন, স্বাধীন দেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। কোনো সংকটে পিছু হটতে দেখা যায়নি বরং অতন্দ্র প্রহরীর মতো দেশকে, দেশের মানুষকে সুরক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন আপন মহিমায়। অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহ্বান জানান। এরপর মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, নিরাপদ ও কল্যানময় জীবন কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে কেক কাটেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর