শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

মোংলার বৈরাগীখালি বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

রিপোর্টারের নাম / ৩৯৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ৮, ২০২৩, ৪:৪০ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলা:

মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বৈরাগীখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। আনন্দ র‌্যালি, প্রাক্তন শিক্ষক সংবর্ধনা, আলোচনা সভা, প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন করা হয়। রবিবার (৮ জানুয়ারি) বিদ্যালয় মাঠ প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সবাই যেন উৎসবে মেতে ছিল বিদ্যালয় প্রাঙ্গণে।

সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজন দিনব্যাপী এ বর্ষপুর্তি অনুষ্ঠানে বৈরাগীখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ গোলদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

এ সময় অন্যান্যদের মধ্যে মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি সাবেক চেয়ারম্যান শেখ মোঃ কবির উদ্দিন, বুড়িরডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, মোংলা পৌর আ’লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শেখ আব্দুস সালাম, মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালি ইউপি সাবেক চেয়ারম্যান ইস্রাফীল হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক স্তর পাস করা অনেক ছাত্রছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ পদে দেশে এবং বিদেশে কাজ করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন। প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে এরকম শতবর্ষ পূর্তি বিরল। বক্তারা প্রত্যন্ত এ বিদ্যালয়ের জ্ঞানের আলোয় ওই এলাকার আরো শিক্ষার্থী আলোকিত হবে – এই প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর