বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু ভেড়ামারায় হিসনা নদী জুড়ে কচুরিপানা, দখলবাজদের জালে আটকে নদী  সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ: রংপুরে আলী রীয়াজ কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত সাংবাদিক এহতেশামুল হক শাওনের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ব্রির “বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন বৃহস্পতিবার গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জামাই ও মাছের মেলায় আনন্দ-উৎসব টঙ্গীতে সাংবাদিক হেনস্তা ও পুলিশি কাজে বাধা: অভিযুক্ত সোহেল সিদ্দিকী শ্রীপুরে শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার নির্বাচিত এসআই মতিউর রহমান

মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী উদযাপন

রিপোর্টারের নাম / ৩৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

বায়জিদ হোসেন, মোংলাঃ

মোংলা জেলা নৌ স্কাউটস পুনর্মিলনী উদযাপন হয়েছে। শুক্রবার সকালে মোংলা সরকারী কলেজ চত্বরে জাতীয়, জেলা স্কাউটস ও পুনর্মিলনী পতাকা উত্তোলণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কাউটসের মৃত সদস্যদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে মঞ্চে অনুষ্ঠিত পরিচিতি সভা ও পূর্ব কর্মদক্ষতা বিনিময়। মোংলায় ১৯৮১ সাল থেকে নৌ স্কাউটসে অংশ নেয়া প্রাক্তন স্কাউটস সদস্যরা এতে অংশ নেন। মোংলা জেলা নৌ স্কাউটস’র আয়োজনে ৫শতাধিক প্রাক্তন নৌ স্কাউটস সদস্যরা এ পুনর্মিলনী উদযাপন করেন। মুলত প্রাক্তন নৌ স্কাউটসদের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী এ অনুষ্ঠানে আগতদেরকে ক্রেস্ট, সম্মাননা স্মারক, সার্টিফিকেট, রিইউনিয়ন টিশার্ট, স্কার্ফ ওয়াগেল প্রদাণসহ দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ প্রাক্তন নৌ স্কাউটসের প্রথম পুনর্মিলনী উদযাপন সম্পন্ন হয়েছে। মোংলার নৌ স্কাউটসের ৪২বছরের ইতিহাসে এই প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হলো।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ও মোংলা জেলা নৌ স্কাউটসের কমিশনার ক্যাপ্টেন এস,এম এনামুল হাসান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, পুনর্মিলনী ব্যবস্থাপনা কমিটির কো-অর্ডিনেটর গাজী ফিরোজ শাহ, সহকারী কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, আহবায়ক মোঃ মনিরুজ্জামান, সদস্য সচিব অমল বিশ্বাস, সদস্য কামরুজ্জামান টুকু, শাহনেওয়াজ সোহাগ, মোঃ ইউসুফ আলী খাঁন, জেলা স্কাউটস লিডার ট্রেইনার পারভিন আক্তার, সাংবাদিক আবু হোসাইন সুমন, এনামুল হক, মাসুদ রানা ও হাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর